ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সাবেক কেন্দ্রীয় যবদলের সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, সহ সাংগঠণিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোদাররেছ আলী ইছা, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, য়ুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুবদল নেতা বেনজির আহম্মেদ তাবরিজ, রাজীব হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমূখ। ফরিদপুর লাল দল ও সবুজ দল এ উদ্বোধনী খেলায় অংশ নেয়।
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

মন্তব্য (০)