• সমগ্র বাংলা

কক্সবাজারে বাইক দুর্ঘটনায় বিদেশি নাগরিক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯), যিনি অস্ট্রেলিয়ার নাগরিক বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার সোনারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানিয়েছেন, নিহত ব্যক্তি একটি ভাড়া করা মোটরসাইকেল নিয়ে মেরিনড্রাইভ সড়কে চলাচল করছিলেন। হঠাৎ করে বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি আরিফ আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক, তবে তিনি কি পর্যটক নাকি কোনো সংস্থার প্রতিনিধি, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে বিস্তারিত তথ্য এখনও প্রাপ্ত হয়নি। তবে স্হানীয়দের  ধারণা তিনি কক্সবাজার বেড়াতে এসেছেন কিংবা এনজিওতে কর্মরত ছিলেন।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo