• সমগ্র বাংলা

আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'রক্তদাতা বীরের সমান তাইতো করি শ্রদ্ধা, রক্ত দিয়ে জীবন বাঁচায় তারাই আসল যোদ্ধা' এই স্লোগানে পাবনার আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আটঘরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম। 

আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর রুপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার, আটঘরিয়া মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, পাবনা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান জাহিদুল ইসলাম জাহিদ।

অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা পাঁচজন সহ বিভিন্ন সময় আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবকে সহযোগিতা করার জন্য মোট ১৭ জনকে সম্মাননা দেয়া হয়।আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর রুপু জানান, গত এক বছরে আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে প্রায় ২৫০ ব্যাগ ব্লাড ডোনেট করা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে বন্যা, শীতের সময় শীত বস্ত্র বিতরণ, অসহায় মানুষেদের সহায়তা, এতিম বাচ্চাদের ইফতার করানো সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo