• বিশেষ প্রতিবেদন

চারমাস বন্ধ থাকার পর আগামীকাল খুলছে সাফারি পার্ক

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামীকাল শুক্রবার দর্শনার্থীদের জন্য খুলে দিচ্ছে পার্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যে টিকিটসহ বিভিন্ন কাগজপত্রে পার্কের নাম পরিবর্তন করে সাফারি পার্ক গাজীপুর নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃ পক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। সাফারি পার্ক গাজীপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশ কিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে উর্ধতন কর্তৃপক্ষের নিদর্শনায় সাফারি পার্ক অনির্দিষ্ট্য কালের জন্য বন্ধ ছিলো। আগামীকাল শুক্রবার থেকে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে। 

তিনি আরো জানান, পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা। তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo