• উদ্যোক্তা খবর

কালীগঞ্জে বিনামূল্যে কৃষক পেল বোরো ধানের বীজ ও ট্রে

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কেজি বীজ বিতরণ করা হয়।

অন্যদিকে, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় একই অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদ কার্যক্রমের অন্তর্ভূক্ত ৫০ একর জমির জন্য কৃষকদের মাঝে ৬শ কেজি বোরো ধানের বীজ ও ৪ হাজার ৫শ ট্রে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এ কৃষি প্রণোদনা বিতরণ করেন।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম।

এ সময় কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সেক্রেটারি ইব্রাহীম প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo