• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কালীগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের সাথে  ইউএনও'র মতবিনিময়

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, বর্তমান সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহামাদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ।

মত বিনিময় সভায় কালীগঞ্জের মাদক, কিশোর অপরাধ, শিক্ষা সমস্যা সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

ইউএনও তনিমা আফ্রাদ বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করব। এ জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

এ সময় উপজেলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে সাবেক সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদ...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...

image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

২

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

৩

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

image

জামালপুরে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...

  • company_logo