• বিনোদন

সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন নিমরত!

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ বলিউডপাড়া যখন অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কৌরের নাম জড়িয়ে গুঞ্জনে মত্ত। তখনই হঠাৎ সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন নিমরত। অভিনেত্রী এমন একটি ভিডিও আপলোড করলেন, যা দেখে নেটিজেনরা রীতিমতো চমকে গেল। নিমরতের মুখে এমন কথা!

সম্প্রতি নিমরত একটি রিলস বানিয়ে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। যেখাতে তাকে বলতে শোনা যায় ‘লোগ দেখ দেখকে জল জা’। এই হিন্দি কথার বাংলা করলে দাঁড়ায়, লোকে দেখবে, আর জ্বলবে। 

তার এমন ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাকে নিয়ে যে গুঞ্জন রটেছে, রিলসের মধ্যে দিয়ে তারই জবাব যেন দিলেন নিমরত।

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়! এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর! এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। তার জন্যেই কি জুনিয়র বচ্চন দম্পতির সংসারে অশান্তি? 

নেটদুনিয়ায় এখন ঐশ্বরিয়া রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে ট্রল-মিমের পাহাড়। অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন! এবার সেই প্রসঙ্গেই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo