• সমগ্র বাংলা

উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে 'দাম কমাও, জান বাঁচাও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করো' এই স্লোগানকে ধারন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিপিবি।

মঙ্গলবার (১২ নভেম্বর ) সকালে উলিপুর উপজেলা সিপিবি কমিটির আয়োজনে উলিপুর শহরে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট (গবা মোড়)এ জেলা ও উপজেলার নেতৃবর্গ সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা কমিটির সহঃ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, কুড়িগ্রাম জেলা কমিটির কৃষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মোহম্মদ আনসার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ঠিকই কিন্তু গণ মানুষের মুক্তি মেলেনি এখনো। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জনগণের পক্ষে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন এবং টিসিবি কার্ড বাতিল করে রেশন প্রথা চালু করার দাবী জানান।

মন্তব্য (০)





image

ফুল ফোটার অপেক্ষা ছিল, শেষ হলো কাটা গুঁড়িতে

১

গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...

image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

২

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

৩

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৪

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

  • company_logo