• শিশু সংবাদ

কু‌ড়িগ্রামে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে  পড়ে আছিয়া খাতুন(৭) নামের এক শিশুর মৃত‌্যু হয়েছে। রোববার সন্ধ‌্যায়-ফুলবাড়ী-বড়বাড়ী  সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু‌টি উপজেলার ভাঙ্গামোড় ইউ‌নিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে। স্থানীয়রা ও প‌রিবার সূত্রে জানা গেছে, রোববার ১০ নভেম্বর সন্ধ‌্যায় শিশু‌টি মায়ের সঙ্গে বড়বাড়ি এলাকায় বড় বোনের বাড়ি থেকে অটো‌রিকশা যোগে বাড়ীতে আসার সময় লালমনিরহাট সদর উপজেলার টিক‌টিকির বাজার এলাকায় ফুলবাড়ী টু বড়বাড়ি সড়কে মো‌ড় অতিক্রম করার সময় দ্রুতগতির চলা অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হ‌য় শিশুটি।

পরে তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে ভ‌র্তি করা হলে এর কিছুক্ষণ পরে কর্ত্যরত চিকিৎসক শিশু‌টিকে মৃত ঘে‌াষণা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, এব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo