• সমগ্র বাংলা

কুমিল্লায় উদ্যোক্তা মেলার শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের দিন মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।রবিবার কুমিল্লা নগরীর বঁধুয়া কমিউনিটি সেন্টারে F.Y business platform এর মালিক ও প্রতিষ্ঠাতা Fouzia Yesmin এর উদ্যোগে রবিবার থেকে শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত চলবে এই মেলা। বাচ্চা,নারী-পুরুষ সকলের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রসাধনী,বই স্টল, পোশাক সহ ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র দিয়ে সজ্জিতয় করা হয়েছে ২য় ও ৩য় তলায় আয়োজিত মেলাটি। মেলা পরিদর্শনকালে কুমিল্লার হোমনা উপজেলার নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা বলেন, মেলার আয়োজনে আমরা খুব আনন্দিত।

আমার হোমনার মেয়েদের স্বাবলম্বী করতে আমি একটি প্লাটফর্ম করেছি। সেটির নাম দিয়েছি আত্মবিশ্বাস। প্রত্যেকে কাজ করে স্বাবলম্বী হচ্ছে। দীর্ঘদিন পর এমন একটি মেলার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সামিয়া নামের এক দর্শনার্থী বলেন, আমার মা এবং বোনকে নিয়ে মেলায় এসেছি। এমন পরিবেশে আসতে পেরে ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ। 

জান্নাতুল ফেরদৌস স্বর্ণা নামের এক নারী উদ্যোক্তা বলেন, গত উদ্যোক্তার মেলার তুলনায় এবার আরও ভালো মনে হচ্ছে। মেলার প্রথম দিনেই যে সাড়া পেয়েছি তাতে বুঝা যাচ্ছে ভালো কিছু হবে এবার।আরেক নারী উদ্যোক্তা রুমানা আক্তার রুবি ওরফে রোব্বান বলেন, মেলা উপলক্ষে মেয়েদের ও বাচ্চাদের টিশার্টে ছাড় দেয়া হয়েছে। যে কোন কাস্টমার আমার এখান থেকে নিয়ে যেতে চাইলে স্বল্প মূল্যে নিতে পারবে।

মেলার উদ্যোক্তা এবং F.Y business platform এর মালিক ও প্রতিষ্ঠাতা Fouzia Yesmin বলেন, ৫ আগষ্ট পর এই পর্যন্ত কুমিল্লায় নগরীতে উদ্যোক্তা মেলা হয়নি। দীর্ঘদিন উদ্যোক্তা তাকিয়ে আছে, কখন উদ্যোক্তা মেলা হবে। সে সুবাদে মেলাটি শুরু করতে পেরেছি। আমরা প্রতিবছর শীতের আগাম মুহুর্তে উদ্যোক্তাদের নিয়ে মেলাটির আয়োজন করে যাওয়ার চেষ্টা করে যাবে। 

গতবারের তুলনায় এবার স্টল বেশি করা হয়েছে। মেলার প্রথম দিনে ক্রেতাদের যে উপস্থিতি দেখা যাচ্ছে, আশা করছি ভালো কিছু হবে। সবকিছুর পাশাপাশি নিজেদের তুলে ধরার জন্য অনলাইনের পাশাপাশি বিভিন্ন মেলায় অংশগ্রহন করে প্রোডাক্টের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে প্রতিটা উদ্যোক্তা।  তারা আয় করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। এটার প্রসার বছর বছর বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo