• বিশেষ প্রতিবেদন

আমগাছের চারা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন শিক্ষার্থী 

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৯ নভেম্বর উপজেলার আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশ গ্রহণে সকাল ১০টায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এতে প্রাথমিকে ৪র্থ ও ৫ম শ্রেনি এবং মাধ্যমিকে ৮ম ও দশম মিলে ১৭৩০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদিন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি ৪১ জন সাধারণ গ্রেডে ৬০ জন মোট ১০১ জন,মাধ্যমিকে ৮ম ও দশম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি ৩০ জন সাধারণ গ্রেডে ৪০ জন

সহ মোট ৭০ জন বৃত্তি লাভ করে।  বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রত্যেকজনের জন্য একটি করে আমের চারা প্রদান করা হয়। এই ছাড়া শিক্ষক এবং অভিভাকদের জন্য চারা প্রদান করা হয়। এইদিনে মোট দুই হাজার চারা বিতরণ করা হয়। 

বৃত্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিন্তু বৃত্তি পাইনি। বৃত্তি না পেলেও আমের চারাগাছ পেয়েছি, তাতে খুশি। বাড়িতে নিয়ে রোপণ করবো, পরিবেশ রক্ষা পাবে এবং আম খেতে পারবো। 

এদিন বিকাল ৩টায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( কুমিল্লা -৮) বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন শাহেরবানু ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা  আবদুল হক, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খাইরুল এনাম তৌফিক, সহ-সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম বাবুল। 

 

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo