• উদ্যোক্তা খবর

নওগাঁয় তুলসীগঙ্গার প্রাণ ফেরাতে দেড় কিলোমিটার নদী পরিস্কার করছে স্বেচ্ছাসেবীরা 

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি:  সরকারের ঘোষণা মোতাবেক সারাদেশের ন্যায় নওগাঁয় তুলসীগঙ্গা নদীর প্রাণ ফেরাতে কচুরী পানা ও আবর্জনা পরিস্কার অভিযান শুরু হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া দেড় কিলোমিটার তুলসীগঙ্গা নদী পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এতে হাতল, দা ও কাস্তে হাতে নিয়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও অংশ নেয় শহরের ৭-৮টি সংগঠনের আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী। 

এর আগে আগে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, এবছর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের ৬৪টি জেলার ৬৪টি খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। এর ধারাবাহিকতায় তুলসীগঙ্গা নদীর দেড় কিলোমিটার এলাকার কচুরিপানা ও আর্বজনা একদিনে পরিস্কার করবে বিডি ক্লিন, ইয়ুথ ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ ৭-৮টি সংগঠনের আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। ৬টি দলে বিভক্ত হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ পরিস্কার কার্যক্রম চালানো হবে। মৃতপ্রায় এ নদী পরিস্কারের মধ্য দিয়ে পানিতে থাকা জলজ প্রাণিদের বসবাস করা অনেকটা সহজ হবে। নদীর স্বাভাবিক যে গতিপথ তা ফিরে পাবে। 

এদিন সকালে সরেজমিন তুলসীগঙ্গা নদীর রজাকপুর পয়েন্টে গেলে পরচ্ছন্নতা অভিযানে নামা স্বেচ্ছাসেবীদের চুলকানি প্রতিরোধে সরিষার তেল ও কেরোসিন হাত-পায়ে মাখিয়ে নামতে দেখা যায়। দীর্ঘক্ষণ নদীতে নেমে ক্লান্ত হওয়া স্বেচ্ছাসেবীদের জন্য খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থ্যা করা হয়েছে। কেউ অসুস্থ্য হলে তাদের প্রাথমিক চিকিৎসায় মাঠে দেখা গেছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আসা মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীদের। এসময় একে অন্যের হাতে হাত রেখে গানের তালে তালে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন স্বেচ্ছাসেবীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী গুলনেহার গন্ধা পায়েল বলেন, নদী পরিষ্কার কার্যক্রমে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। শুরুতে এসব কার্যক্রমে বাসা থেকে বাঁধা দিলেও বিডি ক্লিনে কাজ করা পর যখন বাহবাও পাচ্ছিলাম, তখন থেকে পরিবার থেকেও সাপোর্ট পাচ্ছি। নদীতে নেমে কাজ করার সময় প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও আমাদের সব ধরনের সহযোগীতা করছেন। 

বিডি ক্লিনের টিম মনিটর সাঈদ জোবায়েদ অনিক বলেন, গত দেড় দশকে তুলসীগঙ্গা নদী পুনঃখননের নামে কোটি কোটি টাকা লুটপাত হয়েছে। নদীর প্রাণ ফেরাতে টেকসই কোন পরিকল্পনা ছিলো না সরকারের। এর ফলে পুরো নদীই এখন মরা নদীতে পরিণত হয়েছে। আমরা চাই এই নদী আবারো প্রাণ ফিরে পাক। পুরো নদী পরিস্কার করতে পারলে পানিতে থাকা জলজ প্রাণিদের বসবাস করা অনেকটা সহজ হবে। নদী তার স্বাভাবিক গতিপথ আবারো ফিরে পাবে। 

বিডি ক্লিন নওগাঁ জেলার সমন্বয়ক মো. রায়হান বলেন, ২০১৯ সালে নওগাঁয় যাত্রা শুরুর পর থেকে বিডি ক্লিন ড্রেন, খালসহ বিভিন্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্নতায় কাজ করে যাচ্ছে। তুলসীগঙ্গাকে পুনরুজ্জীবিত করতে এই কার্যক্রমে আমাদের এক শতাধিক স্বেচ্ছাসেবী নদীতে নেমে কাজ করছে। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী দিয়ে সহযোগীতা করলে আগামী জানুয়ারি মাসের মধ্যেই পুরো তুলসীগঙ্গা নদীর ৬-৭ কিলোমিটার এলাকার কচুরী পানা ও আবর্জনা পরিষ্কার করবে বিডি ক্লিন। 

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo