ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রব পক্ষকে চল্লিশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত বর নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মাইলাইল গ্রামের বাসিন্দা। শনিবার (৯ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) মো. মামুন খান।
আদালত সূত্রে জানা যায়, শনিবার দোহার পৗরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় একটি বাল্য বিবাহের সময় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছেলের অভিভাবক নবাবগঞ্জ উপজেলার জলিল মাদবরের ছেলে বাচ্চু মিয়াকে (৫৬) চল্লিশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।
আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)