• উদ্যোক্তা খবর

চাটমোহরে মাদক বিরোধী সাইকেল র‍্যালী ও শপথ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' এই শ্লোগান নিয়ে বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পাবনার চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র‍্যালী ও শপথ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৯ নভেম্বর) সকালে শিশু, কিশোর, তরুণ শিক্ষার্থীদের নিয়ে চাটমোহর স্টার মোড় থেকে সাইকেল র‍্যালী শুরু হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী শপথ। এ সময় বাবা মায়ের আদেশ মেনে চলা সহ মাদক থেকে দূরে থাকার শপথ নেন অংশগ্রহণকারীরা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, ডাক্তার এস এম আতিকুল আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম হৃদয়, চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান, সেজান, হাসেম, আল-আমীন, নয়ন, রাহুল, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মাসুম আকাশ, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন। 

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‍্যালী ও মাদক বিরোধী শপথ অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহর উপজেলা ও পৌর যুবদল। সার্বিক সহযোগিতায় ছিল চাটমোহর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo