• সমগ্র বাংলা

পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা!

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে মো: আসিফ (৩২) নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার গোপন অঙ্গও কেটে ফেলানো হয়।শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিক পুলিশ এসে সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে।

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এ যুবক আসিফের গঙ্গারামপুর এলাকায় প্রায় ৪ বছর আগে (চাচাদের বাড়িতে থাকা) একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়।

গত ৪ মাস আগে সে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আসছেন। গতকাল বৃহস্পতিবার এলাকার একটি ইসলামী জালসায় আসছিল আসিফ। জালসা থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে আসছিল। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আপনার ছেলে আমাদের বাড়িতে আসছে দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।

 নিহতের ছোটভাই নিরব হোসেন বলেন, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যায়। এরপর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনেে আওতায় আনার দাবি জানান। আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। সদর সার্কেল ও এসপি স্যার আসবেন। এরপর আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাবো। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo