• সমগ্র বাংলা

উলিপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তবকপুর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তবকপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তবকপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি রেজাউল করিম রাজা।

উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামিম। এসময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে কোন মিটিং মিছিল করতে পারেনি। তারপরও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিচ্ছিন্ন হইনি। আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধরে রাখতে হবে।

এসময় ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজু ইউনিয়নের সকল নেতা কর্মীদের মুল্যায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।  এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রওশন, সোহেল মিয়া সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo