ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধঃ পাবনার ঈশ্বরদীতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই পরস্পর বন্ধু ও কলেজ শিক্ষার্থী।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুরে ঘটে এ ঘটনা। নিহতরা হলেন- পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান।
তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরিক্ষার্থী। পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরিক্ষা শেষে পাকশী ঘুড়তে বের হন কয়েকজন বন্ধু।এসময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল।
এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন।তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

মন্তব্য (০)