• সমগ্র বাংলা

শ্রীপুরে শেখ হাসিনার বিচার চেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক দফা দাবী করা ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার  জৈনা বাজার  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। 

বিক্ষোভ মিছিল শেষে  অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৫ বছরের স্বৈরাচার হাসিনা দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রেখেছিল। দীর্ঘদিন অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে নামে। অনেক জীবনের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনার নির্দেশে, ছাত্র জনতার উপর গুলি চালিয়ে প্রতিটি হত্যাকাণ্ডের ফাঁসির মাধ্যমে বিচার করতে হবে। গাজীপুর-৩ আসনের আওতায় থাকা বিএনপির নেতাকর্মীদের  যেন বদনাম না হয় সেদিকে সজাগ থাকার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আবুল হোসেন প্রধান, উপজেলা বিএনপির সদস্য শামীম মোড়ল, জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারি, উপজেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন বিএসসি,পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,শাহানুর সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারি,সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেদুল ইসলাম নয়ন,বিএনপি নেতা আতাউর রহমান খোকন সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদ,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শরাফত আলী উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত মোড়ল,ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমূখ।

এর আগে, শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজ ও আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন ২কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo