• সমগ্র বাংলা

পাটবীজ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় ৪ নভেম্বর পাটবীজ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৪ হতে ২০২৫ অর্থবছরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে কুড়িগ্রাম সদর উপজেলায় ৪  নভেম্বর পাটবীজ  চাষীদের দিনব্যাপী  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কুড়িগ্রাম সদর অফিসের আয়োজনে উপজেলা অফিসাস ক্লাব আলোর ভুবন হলরুমের দিনব্যাপী ৭৫ জন পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী পাট চাষীদের মাঝে সম্মানী ভাতা, পাটের তৈরি ব্যাগ, খাতা ও কলম প্রদান সহ  দুপুরের খাবার পরিবেশন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএই কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক এ কে এম মুবিনুজ্জামান চৌধুরী, কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরিন, বিএডিসি কুড়িগ্রামের সরকারি পরিচালক মোঃ হুমায়ুন কবির , পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী , কুড়িগ্রাম সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার দিপু  রায়, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার, উপসহকারী পাট  উন্নয়ন কর্মকর্তা মোসাম্মৎ খাদিজা খাতুন প্রমুখ

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo