ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি : চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫হাজার ৬শত কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নবাগত উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা কৃষি পূনবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৈৗশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো: এখলাছ মিয়া, পল্লী উন্নয়ন অফিসার মো: রুহুল আমিন, ডিকেআইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু কায়সার রাসেল, উপজেলা শহর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ।
প্রসঙ্গত, সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার নির্বাচিত ৫হাজার ৬শতজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিঘা প্রতি জমির জন্য ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন।
নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...
নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...
নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...
নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

মন্তব্য (০)