• সমগ্র বাংলা

সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে ভোগান্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের এক এলাকায় সেতু (ইউড্রেন) নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার প্রায় দুই হাজারেরও বেশি মানুষ।

উপজেলার চিলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৈলমনদিয়ারখাতা গ্রামে সেতু (ইউড্রেন) থাকলেও সংযোগ সড়ক নেই। এতে চরাঞ্চলের একমাত্র যানবাহন পণ্যবাহী ঘোড়ার গাড়িও চলাচলের অনুপযোগী হয়েছে। এতে করে মালামাল আনা নেওয়ায় চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরের নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে সেতু (ইউড্রেন) তৈরি করা হয়েছিল। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ টাকা। এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম।

স্থানীয়রা জানান, ইউড্রেনের কাজ শেষ হলেও সংযোগ সড়ক মেরামত না করায় চরের পণ্য পরিবহনে ব্যবহৃত ঘোড়া গাড়িও যাতায়াত করতে পারছেন না। সেতুর দুইপাশে মাটি সরে গিয়ে ভেঙে যেতেও দেখা যাচ্ছে। এতো টাকা দিয়ে সেতু করে লাভ কি হলো, যদি মানুষের কাজে না আসে। 

ভোগান্তির শিকার সাত্তার আলী জানান, এই ছোট ব্রিজটি তৈরি করার অনেক দিন হয়। কিন্তু ব্রিজের দুই পাশে মাটি না থাকায় চলাচলের খুব সমস্যা হয়েছে। আমরা মালামাল আনতে পারছি না। এই ব্রিজ দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল।  এবিষয়ে প্রকল্প চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগমকে প্রশ্ন করলে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে তাকে কয়েকবার ফোন দিলে তিনি রিসিভ করেনি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যানকে বলে মাটি দেওয়ার ব্যবস্থা করছি। দুটি ইউড্রেন মিলে দুই লাখের বেশি বরাদ্দ ছিল।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo