• সমগ্র বাংলা

রাজারহাটে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ‘শোষন বৈষমীবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ শ্লোগান নিয়ে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার(৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল রোড রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ওই রেলগেটে মিলিত হয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড উপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক আক্তারুল ইসালাম রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুব্রতা রায়, জেলা কমিটির সদস্য কমরেড নুর মোহাম্মদ আনসার, জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অমরেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক কমরেড পরেশ চন্দ্র রায় ও কমরেড হযরত আলী প্রমূখ। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সংখানুপাতিক আসন নির্বাচন ব্যবস্থা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও  দ্রুত নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ব্যাপক আলোকপাত করেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo