• সমগ্র বাংলা

আড়াইহাজারে দিনে-দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদর থেকে ইসলামী ব্যাংকের টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।

বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নে ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালানা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজি অটো রিক্সায় উঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজি অটোরিক্সাটি আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকার সিএনাজি অটোরিক্সার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪/৫জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে জোরপূর্বক টাকাসহ বিল্লাল হোসেনকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিল্লাল হোসেনকে নামিয়ে দেয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo