• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এসময় দগ্ধ হয়ে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭জন।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতের নাম মো. হিমেল (২৫)নিহত মো. হিমেল রহমতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেকোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই দগ্ধ হয়ে হিমেল ঘটনাস্থলেই মারা যান।

এসময় আহত আরও ৭ জনকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ৭ জনের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী রয়েছে। নারীসহ ৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬টি ইউনিটে সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo