• সমগ্র বাংলা

শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাস ( ৩২) নামের এক যুবককে গলা কেটে গলা কেটে হত্যা করেছে  স্বামী। এ সময় স্ত্রী তাসলিমাকে (২৮)ক দাঁড়ালো দা দিয়ে  কুপিয়ে গুরুতর আহত করেছেন। স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক রয়েছে। ঘটনার পর থেকে স্বামী আজিজুল পলাতক রয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার কেওয়া চন্না পাড়া গ্রামের আজিজুল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়,আজিজুল ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে এসে এখানে জমি কিনে বাড়ি করে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী এস এস ফ্যাশনের চাকুরি করতো। এই সুবাদে কারখানা মালিক আশরাফুল বিশ্বাসের তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল। কিন্তু বিষয়টি স্বামীর কাছে সন্দেহ হলে  স্ত্রীকে চোখে চোখে রাখেন আজিজুল। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই এলোপাথাড়ি কুপিয়েছে। এ সময় পরকীয়া প্রেমিক আশরাফুল  ঘটনাস্থলে মারা যায়। এবং স্ত্রী তাসলিমা আক্তার কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাস(৩২) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আম গ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। সে পৌরসভার চন্নাপাড়া এলাকায় জায়গা ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক ওই মহিলার স্বামী আজিজুল পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo