প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছে। আজ সোমবার মধ্যরাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা বালুবাহী ট্রাকে সিমেন্টের মিক্সার মেকিং ট্রাকের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত হেলপার সুজন (৩০) নওগাঁর বদলগাছী এলাকার বাসিন্দা। সে সিমেন্ট মিক্সার ট্রাকের হেলপার।
জানা গেছে, পঞ্চগড় থেকে বালু নিয়ে একটি ট্রাক গন্তব্য ফরিদপুরে যাবার সময় দিনাজপুরের ঘোড়াঘাটের বাসস্টান্ড এলাকার চারমাথা মোড়ে রাস্তার পাশে পার্কিং করা অবস্হায় ছিল। এসময় সেভেন রিং কোম্পানির সিমেন্ট মিক্সার মেকিং ট্রাক দাড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের হেলপার নিহত হয়েছে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান, দুর্ঘটনার কারন বালু বোঝাই ট্রাকসহ চালক হেলপারকে হেফাজতে নিয়েছেন তারা। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)