• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ  সড়কে মৃত্যু যেন স্বাভাবিক হয়ে উঠেছে। স্বামী- স্ত্রী  মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন নিজ বাড়ি ঝিনাইদহের গাননি মাধবপুর গ্রামে। পথিমধ্যে সড়কেই প্রান হারালেন স্ত্রী সুমাইয়া আক্তার শিমু(২০)।  শনিবার বিকাল ৫ টার দিকে ভাঙ্গা- মাওয়া  এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায়  স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছে। তারা ঢাকা থেকে মোটর সাইকেল যোগে স্বামী- স্ত্রী সহ দুইজন ঝিনাইদহ  নিজ বাড়িতে যাচ্ছিলেন।

নিহত স্ত্রী সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ জেলা সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সী কন্যা ও আহত স্বামী  আলাউদ্দিন সরকারের ছেলে ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার  প্রান্ত সরকার (২৫)। 

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বামী- স্ত্রী দুইজন মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলের সাথে ধাক্কা লেগে স্ত্রী  সুমাইয়া আক্তার নিহত ও স্বামী আহত হয়। আহত স্বামী প্রান্ত সরকারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo