• উদ্যোক্তা খবর

কুমিল্লায় প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানরা পেল ভাতা

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) কুমিল্লা নগরীর টমসমব্রীজ ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

জানা যায়, প্রবাসী পরিবারের যে সকল প্রতিবন্ধী সন্তান রয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি ভাতার দিয়ে সহায়তার উদ্দেশ্যে এ কার্যক্রম চালু রেখেছে। সেই আলোকে কুমিল্লার ওয়েজ আর্নার্স ও বৈদেশিক কর্ম সংস্থানের এ ব্যবস্থাপনায় কুমিল্লার ২২৯ টি প্রতিবন্ধী সন্তানদের এ চেক বিতরণ করা হয়। ধাপে ধাপে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা ওয়েজ আর্নার্সের সহকারী পরিচালক আলী হোসাইন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo