• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উদ্যোক্তা ইসরাত জাহান, আবু হানিফা প্রমুখ। আলোচনা সভা শেষে ৬০জন প্রশিক্ষনার্থীদের মাঝে ৬শ টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হয় এবং একজনকে মৎস্যচাষ প্রকল্পের আওতায়  ৮০হাজার টাকা ঋণ দেয়া হয়।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo