• সমগ্র বাংলা

পঞ্চগড়ে অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ অভিযান শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ।এ সময় মহাসড়কের আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হওয়া এই অভিযান পঞ্চগড় শহরে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। জানা গেছে, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।

 সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। আর এসকল স্থানপা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, সকাল থেকে জগদল বাজার, ব্যারিস্টার বাজারসহ শহরে এই অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo