• শিশু সংবাদ

পুকুরে ভাসছে অজ্ঞাত নারী ও শিশু মরদেহ

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী (৩৫) ও এক ছেলে শিশুর (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১) অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম। এর আগে দুপুর সাড়ে ১২টায় উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত  ওই নারী মরদেহের পড়নে ছিল নীল রঙের থ্রিপিস এবং শিশুটির পরনে হলুদ রঙের টি-শার্ট। ফাঁড়ি পরিদর্শক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা  হয়েছে। তাদের মধ্যে একজন নারী আর একজন ছেলে শিশু।

তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় শিশুরা জৈনক মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল।

খেলার একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরের পানিতে দুটি মরদেহ ভাসছে। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে নারী এবং শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo