• স্বাস্থ্য

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ব্যয়বহুল লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা চালু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ট্রমা এবং আর্থোস্কপি বিশেষজ্ঞ সার্জন ডাঃ মুহাম্মদ এ হাসান এর উদ্যোগে  চালু হয়েছে এ সেবা। হাঁটু প্রতিস্থাপন চালু হাওয়ায় ফরিদপুরের চিকিৎসাসেবা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ( ৩১ শে অক্টোবর)  সকাল সাড়ে নয়টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন শুরু হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী অপারেশন করে লিগামেন্ট প্রতিস্থাপন করা হয়‌।

সৌদি আরবে গিয়ে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় গোপালগঞ্জের রুবেল হোসেনের। পরে তিনি ব্যয়বহুল এই চিকিৎসা সৌদি আরবে না করতে পেরে দেশে ফিরে আসেন। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসে পরিচয় হয় ডাঃ মুহাম্মদ এ হাসানের সঙ্গে। তিনি রুবেলের অপারেশন করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে হাসপাতালের অর্থোপেডিক ট্রমা এবং আর্থোস্কপি বিশেষজ্ঞ সার্জন ডাঃ মুহাম্মদ এ হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়া রোগীর কাঁটা ছেড়া না করে অর্থোসকপি মেশিনের মাধ্যমে অপারেশনের কার্যক্রম উদ্বোধন করা হলো।

এর আগে সরকারিভাবে অত্র অঞ্চলে এই ধরনের অপারেশন হতো না। আশা করি বৃহত্তর ফরিদপুর সহ আশেপাশের অনেক জেলার ভুক্তভোগী রোগীরা উপকৃত হবেন এখন থেকে। তিনি আরো জানান, এখন থেকে নিয়মিতভাবে হাঁটুর ব্যয়বহুল লিগামেন্ট ছিড়ে যাওয়া রোগীর অপারেশন মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে।  দেশের কয়েকটি জায়গায় এই অপারেশন করা হয় ফরিদপুর তার সাথে আরেকটি নাম এখন থেকে যুক্ত হলো। আশা করা যায় ভুক্তভোগী রোগীরা বিনামূল্যে এখন থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত ভাবে এই চিকিৎসা সেবা পাবেন। 

এর জন্য যে আর্থোস্কপি মেশিনটি লাগে এই মেশিনটি আমি নিজে কিনে এনেছি। সেটি দিয়েই এই অপারেশন সম্পূর্ণ করলাম। রুবেলের পিতা ইকরাম মোল্লা জানান, আমি আল্লাহর কাছে দোয়া করছি ডাক্তার হাসান সাহেবের জন্য। তার কারণেই আজকে এত বড় একটি অপারেশনের কাজ সম্পন্ন হল। এই অপারেশনের মাধ্যমে আমার ছেলের যে পঙ্গুত্ব ছিল সেটি আর থাকবে না এটি ভাবতেই আমার ভালো লাগছে। রুবেলের বোন আঁখি আক্তার জানান, আমরা চার ভাই, এক বোন। ভাইদের মধ্যে রুবেল ছিল সবার ছোট। আদরের এই ভাইয়ের পঙ্গুত্ব নিয়ে খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। হয়তো কোনদিনই আমার ভাই ঠিক মতো হাঁটতে পারবে না।

কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহেরবানী হাসান স্যারের কারণে আজকে আমার ভাইয়ের অপারেশন সম্পন্ন হলো। আশা করছি সামনের দিনে আমার ভাই ঠিক মতো হাঁটতে পারবে। ডঃ মুহাম্মদ এ হাসানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুহাম্মদ আব্দুল গনি আহসান, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. সৈয়দ অসিফ উল আলম, ডা. মোঃ শাহীন জোয়ারদার সহ অন্যরা। প্রসঙ্গত, অর্থোপেডিক সার্জারিতে হাঁটুসহ বিভিন্ন জয়েন্টের জন্য বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি হচ্ছে আর্থোস্কপি ও আর্থোপ্লাস্টি।

ফরিদপুর সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরকারি- বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই বিশেষায়িত এ চিকিৎসা খুব একটা নেই। এর আগে ফরিদপুরে ছিলো না কোনো বিশেষজ্ঞ ডাক্তার। ছিড়ে যাওয়া হাঁটুর লিগামেন্ট জোড়া লাগানো অপারেশন চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল। ফলে অধিকাংশ মানুষ সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ববরণ করতে হয়। এই অঞ্চলের মানুষ এখন থেকে এই অপারেশনের মাধ্যমে উপকৃত হবেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo