• সমগ্র বাংলা

কাভার্ডভ্যান চাপায় গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কার্ভাডভ‍্যানের চাপায় মোস্তাফিজুর রহমান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১) ও আরোহী নাহিদুল আকন্দ (২০) নামে আরো দুই যুবক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

এর আগে একই দিন দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের আজমপুর কেএন এন্টারপ্রাইজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের ছেলে। অন্যদিকে, আহত নিলয় একই গ্রামের ছানাউল্লাহ খন্দকারের ছেলে ও নাহিদুল রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তবে এ ঘটনায় পরিবারে কোন আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ফুটবল খেলা দেখার জন্য তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলে কালীগঞ্জের জামালপুর এলাকায় যাচ্ছিল।

দুপুর আড়াইটার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর কেএন এন্টারপ্রাইজ পেট্রোল পাম্পের সামনে গেলে মোটরসাইকেলের চাক্কা স্লিপ খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় গাজীপুরগামী একটি কার্ভাডভ‍্যান (ঢাকা মেট্রো: অ ১১-৩৯০৯) তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর নিহত হয়। এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলের চালক ও এক আরোহী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo