• সমগ্র বাংলা

রাজারহাটে জামায়াতে ইসলামীর গণজমায়েত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার আঘাতে ঢাকাসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড: মো: আহাম্মদ আলী'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলানা মো: কফিল উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী সেক্রেটারী মো: শাহাজালাল সবুজ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাড: ইয়াসিন আলী সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকি বলেন,স্বৈরাচার হাসিনার পেতাত্মারা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীকে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। এসব হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo