• সমগ্র বাংলা

সৈয়দপুর পৌরসভার প্রধান সড়কের মেরামত কাজ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের প্রধান সড়কের মেরামত কাজ শুরু করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩ টায় শহীদ ডা. জিকরুল হক সড়কের মদীনা মোড় হতে পোস্ট অফিস মোড় পর্যন্ত কার্পেটিং এর কাজ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী। 

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী জুয়েল ও ঠিকাদারের প্রতিনিধি শাহনেওয়াজ শানু। মদীনা মোড়ে মাছ বাজার এলাকায় ৫০ মিটার রাস্তা কংক্রিটের ঢালাই সহ মোট ৬০০ মিটার সড়ক কার্পেটিং কাজের জন্য ৬২ লাখ টাকা ব্যায় বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে আরসিসি ঢালাই শেষ হয়েছে।

এখন কার্পেটিং করা হচ্ছে। পৌর এলাকার প্রায় ৮০ ভাগ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তির শিকার সৈয়দপুরবাসীর দুর্ভোগ লাঘবে পৌর প্রশাসকের আন্তরিক উদ্যোগের ফলে জনমনে স্বস্তির ফিরে এসেছে। দীর্ঘদিন পর এই উদ্যোগ নেওয়ায় পৌর প্রশাসককে সাধুবাদ জানানোর সাথে সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কও দ্রুত সংষ্কার করা হবে বলে পৌরবাসী প্রত্যাশা করছে। এব্যাপারে পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী বলেন। 

দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করছি পৌরসভার সেবামূলক কাজগুলো গতিশীল করার। এর আলোকে ইতোমধ্যে দীর্ঘদিন থেকে জটলাগা জন্ম নিবন্ধন কার্যক্রম সহজীকরণ হয়েছে। সবচেয়ে দুর্ভোগের বিষয় চলাচল অযোগ্য সড়কগুলো দ্রুত মেরামত করা। সেদিকে নজর দিয়েছি। বরাদ্দ মিললে অচিরেই এব্যাপারে অগ্রগতি হবে। সেই সাথে যানজট নিরসনেও উদ্যোগ নেয়া হয়েছে। সকল কাজ সুচারুভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo