• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। অপর পক্ষের রাশেদুল ইসলাম (৩২) ও আনোয়ার হোসেন (৪০) গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত সোমবার সন্ধ্যার পর আব্দুল হক মিয়া (৫৫) জিয়ারুল ইসলামের সাথে কলা কেনাকে কেন্দ্র করে কলা মহালে কথা কাটাকাটি হয়।

পরে বাজারের লোকজন তাদেরকে ফিরিয়ে দেয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে জিয়ারুল বাড়ী থেকে আটোরিক্সা যোগে উচাখিলা বাজারে আসার সময় আব্দুল হকসহ তার ছেলে রাশিদুল ইসলাম, সফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন মিলে এলোপাতারি হামলা করে গুরুতর আহত করে। পরে বাজার ও আশেপাশের লোকজন জিয়ারুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জিয়ারুল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যু বরণ করে। নিহত জিয়ারুলে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে জিয়ারুলের লোকজন উত্তেজিত হয়ে আব্দুল হকের লোকজনের উপর ওপর হামলা চালায়। এসময় জিয়ারুলের লোকজন আব্দুল হকের ঘরের দরজার সামনে চিল্লা চিল্লি করলে ঘর থেকে আব্দুল হকের ছেলে রাশিদুল ইসলাম ও ভাতিজা আনোয়ার ঘর থেকে বেরিয়ে এসে প্রতিহত করার চেষ্টা করে। এতে রাশিদুল ইসলাম ও আনোয়ার দুজন গুরুতর আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী টিম  ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন। ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পাওয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo