• সমগ্র বাংলা

নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ।  মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে।

তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ৪ চোর সদর উপজেলার তুলারামপুর প্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় । এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার ডাক চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসে । এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা।

এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক কৃষকের গরু চুরি ঘটনা ঘটেছে। অনেক কৃষক গোহালের সক কয়টি গরু চুরি করে নেয়ার ঘটনাও ঘটেছে এত অনেক কৃষক নিঃশ্ব হয়ে গেছে। তুলরামপুর গ্রামের বখতিয়ার হোসেন বলেন, যশোর- ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরু চুরি হয়েছে।

প্রতি রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে ৩ জনকে ধরে গণ পিটুনি দিয়েছে। এই ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. সাজেদুল ইসলাম আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo