• উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে বিছিন্ন চরগুলোতে প্রতিবন্ধি ব্যক্তিদের আয়বর্ধক কাজের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম এর আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলায় চর যাত্রাপুরে প্রতিবন্ধি ব্যক্তিদের ব্যক্তিগত উপার্জন নিশ্চিতে ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর, ২০২৪ ইং দুই দিন ব্যাপী ‘প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য আয়বর্ধক কাজের প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধি ব্যক্তির পরিচয়, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে ‘ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক প্রকল্প- এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, চিলমারী-১৬ টি) চরে বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। ফ্রেন্ডশিপ  প্রতিবন্ধি ব্যক্তিদের নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টির লক্ষে প্রকল্পের আওতায় সম্প্রতি কুড়িগ্রামের বিছিন্ন চরগুলোতে পর্যায়ক্রমে আয়বর্ধক কাজের প্রশিক্ষণ  কর্মশালার আয়োজন করে যাচ্ছে।প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের পক্ষ থেকে ১৫ জন (প্রতিবন্ধি ব্যক্তি ৫ জন এবং প্রতিবন্ধি ব্যক্তির পরিচর্যাকারী ১০ জন) অংশ নেন এবং সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কুড়িগ্রাম সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান কর্মশালা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ফ্রেন্ডশিপ এর কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে দুর্গম চরাঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধি ব্যক্তিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার কাজে ‘ফ্রেন্ডশিপ’ কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo