• সমগ্র বাংলা

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ “বাল্য বিবাহ প্রতিরোধ করি, সুন্দর সমাজ গড়ি”এ স্লোগানকে সামনে রেখে মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দ আতর আলী পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, মাগুরা জেলা শাখার আয়োজনে, মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, মো: আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রশাসক, মাগুরা পৌরসভা, মাগুরা। মো: এ.বি.এম নুর-উজ-জামান, জেলা রেজিস্ট্রার, মাগুরা। আলহাজ্ব মো: ইকবাল হোসাইন, নির্বাহী সভাপতি, বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতি, ঢাকা। আব্দুল আওয়াল, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা। আলহাজ্ব ডা: তাসুকুজ্জামান, গবেষক, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন, মাগুরা।

আলহাজ্ব মুস্তফা ওয়ালিউল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, মাগুরা। এসময় সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দরিদ্রতা, অভাব অনটন, কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে।

এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। সেই সাথে কাজীরা যদি বাল্যবিবাহ রেজিস্ট্রি না করে  তাহলে অনেকাংশে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করতে হবে। আলোচনা সভা শেষে সাবেক নিকাহ রেজিস্ট্রার আলহাজ্ব কাজী ইস্রাফিল মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

মন্তব্য (০)





image

এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই: মোস্তাফিজুর রহমান...

১

জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে ...

image

দিনাজপুরে সাবেক সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...

image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

৩

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

৪

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

  • company_logo