• সমগ্র বাংলা

ফরিদপুরে কর্মবিরতী পালন করছে নকল নবিশ অ্যাসোসিয়েশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: নকল নবীশদের চাকুরী জাতীয় করণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় ফরিদপুরেও নকল নবীশদের কর্মবিরতী ও র‍্যালী অনুষ্ঠিত হয়। নকল নবিশদের চাকরি জাতীয়করণের  এক দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ অ্যাসোসিয়েশন) ফরিদপুর জেলা শাখা। মঙ্গলবারে ( ২৯ শে অক্টোবর)  কার্যালয়ের ভিতরে  কর্ম বিরতি পালন করে তারা।

 এ সময় নেতৃবৃন্দরা জানান,  তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ ব্যাপারে নকল নবীশেরা জানান, আমাদের কলম, খাতা এবং বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসে কিন্তু আমাদের চাকরী সরকারি নয়। অতিদ্রুত নকল নবীশদের চাকরী স্থায়ী করতে হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি অব্যাহত  থাকার ঘোষণা দেয়া হয়।

নকল নারী নবীশদের  সদস্যরা জানান, আমরা কোন উৎসব পর্বনে ভাতা, বোনাস এমনকি মাতৃকালীন ছুটি পর্যন্ত আমাদের দেওয়া হয় না। এই বৈষম্য থেকে আমাদেরকে বের করে সারা বাংলাদেশের নকল নবীশদের সম্মানের সাথে চাকরী স্থায়ীকরণ করবে এমনটি আশা করছেন বর্তমান সরকারের কাছে।

উল্লেখ্য, একদফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ৫১৬ টি সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবীশদের চাকরী স্থায়ী করণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের  ৮১ জন নকল নবীশ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo