• সমগ্র বাংলা

গোপালপুরে জাসাস-এর সম্মেলন ও কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ৭ নং ওয়ার্ডের সভাপতি পদে মেহেদী হাসান লিমন ও সাধারণ সম্পাদক পদে মাহমুদ সাজ্জাদ এবং  ৮ নং ওয়ার্ডের সভাপতি পদে আকবর হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো: আব্দুল আজিজকে নির্বাচিত করা হয়।

এ উপলক্ষে রবিবার রাতে সোনামুই বাজারে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝাওয়াইল ইউনিয়ন জাসাসের আহ্বায়ক গোলাম কিবরিয়া মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। ঝাওয়াইল ইউনিয়ন জাসাসের সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসাস এর উপজেলা আহ্বায়ক শাহানুর আহাম্মেদ সোহাগ। 

সদস্য সচিব খন্দকার শরিফ, সহ সভাপতি মীর্জা মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জান চৌধুরী মিল্টন, বিএনপি নেতা শাহজাহান আলী ভিপি, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ। সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo