• সমগ্র বাংলা

চাটমোহরে জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠা দ্বারা নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখা। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আবদুল হামিদ। পরে বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। উপজেলা জামায়াতের আমীর মওলানা মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা মো. হাবিবুর রহমান, পৌর জামায়াতের আমীর নুরুল আনোয়ার, সেক্রেটারী মওলানা মো. আমির হোসাইন, মো. আবদুস সাত্তার মাস্টার, মো. শহীদুল্লাহ মাস্টার, দেলোয়ার হোসাইন, হাজী মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।   

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo