• সমগ্র বাংলা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়-দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার শহরের নওজোয়ান মাঠে জেলা যুবদল উদ্যেগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, চক্ষু, মেডিসিন, নাক-কান গলা, গাইনী, ডায়াবেটিস ও বøাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন এসব অসহায় দরিদ্র মানুষরা। এসময় জেলা যুবদলের আহ্ধসঢ়;বায়ক মাসুদ হাদয়ার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক রওশানুল ইসলাম, দেওয়ান মুস্তাকিম আহমেদ ও রুবেল হোসেনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা যুবদলের আহ্ধসঢ়;বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আগামীতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।

মন্তব্য (১)





image
image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo