• সমগ্র বাংলা

রাণীনগরে মাঠ দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিরাপদ মৎস্য উৎপাদনে প্রোবায়োটিক ব্যবহারে প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুীষ্ঠত হয়েছে। রবিবার বিকেলে রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর বাস্তবায়নে জেলার সদর, রাণীনগর, আত্রাই ও বগুড়ার আদমদীঘি উপজেলায় “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ (আরএমটিপি)” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

মাঠ দিবসে রাণীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেল, এভিসিএফ সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় মাছ চাষীদের নিরাপদে, কম খরচ ও কম পরিশ্রমে কিভাবে মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায় সেই বিষয়ে সম্মুখ ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo