• কূটনৈতিক সংবাদ

দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ সৌদি আরবের

  • কূটনৈতিক সংবাদ

নিউজ ডেস্কঃ  বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলান দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি একইসঙ্গে জানিয়েছেন, সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে।

 রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে  তিনি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগ ও সংস্কার অ্যাজেন্ডা ছাড়াও দেশে সাম্প্রতিক কিছু উন্নয়নের কথা শেয়ার করেন।  

রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, ইতোমধ্যে সৌদিতে নিয়োজিত ৩০ লাখ কর্মী যুক্ত হয়েছে। সৌদি আরব সরকারের সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশটির ভিশন ২০২৩-এর অধীনে মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।  

পররাষ্ট্র সচিব আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। ইসলামী উম্মাহর নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে সৌদির প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনি সমস্যার সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রদূত আসন্ন ২০৩৪ ফুটবল বিশ্বকাপ এবং আইওরাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সৌদির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ঢাকায় আইকনিক মসজিদ এবং একটি আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ ঝুলে থাকা সৌদির কয়েকটি উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।  সেগুলো ত্বরান্বিত করতে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত সচিবকে বন্দরে সরবরাহ এবং নবায়নযোগ্য ও বিদ্যুৎ খাতে বর্তমান সৌদি বিনিয়োগ উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

উভয়পক্ষ দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক পরামর্শ এবং উচ্চ-পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পাশাপাশি জনশক্তি সম্পর্কিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির (জেটিসি) বিষয়ে ক্রমাগত সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo