• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় বর্মন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড়ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনাটি  ঘটে।

জানা যায়, নিহত শিশু অন্তর মাগুড়া ইউনিয়নের ধ্বনি পাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দূর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে থাকা স্কুল ইউনিফ্রম পরিহিত অবস্থায় শিশুটিকে দেখতে পায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখে তারা। দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশকে খবর দেয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাঞ্চন কমিউটার ট্রেনটিতে পঞ্চগড়ে আসতেছিল। আসার পথে এই দূর্ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo