• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০ টায় মহাসড়কের সোনারগাঁয়ের নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৮)। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শুক্রবার রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo