• লিড নিউজ
  • স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ , হাসপাতালে ৪৭৭

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৪৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০২ জন। একই সময়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৭৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মারা গেছে একজন। মৃত ব্যাক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।গত একদিকে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ২২৮ জন। এছাড়া ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে

১৯ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৫৪ হাজার ৭০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। মোট মৃত ২৬৯ জনের মধ্যে ৫৩ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়, এবং ২০২৩ সালের জুন মাস থেকে পরিস্থিতি বেশ ভয়াবহ হয়ে উঠেছে। গত বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ১০ হাজার ৮ জন ঢাকায় এবং দুই লাখ ১১ হাজার ১৭১ জন ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন।

গত বছরে মশাবাহিত রোগটিতে এক হাজার ৭০৫ জন মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।২০২০ সালে করোনা মহামারির মধ্যে ডেঙ্গুর সংক্রমণ তেমন দেখা যায়নি, তবে ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জন মারা যান। 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo