ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ হানিফ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত প্রাইভেটকার (এলিয়েন) ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মোঃ কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন ড্রাইভার। এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। ধারনা করা হচ্ছে গত রাতে কোন এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।
ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, নিহত হানিফের স্ত্রী রহিমা বেগম ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকাল ১০ ঘটিকার সময় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

মন্তব্য (০)