• সমগ্র বাংলা

উলিপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় শেখ ফরিদ মিয়া(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃস্পতিবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় বাজারে।নিহত শেখ ফরিদ ওই এলাকার আজিম উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, উলিপুর টু ফকিরেরহাট সড়কের ইন্দারারপাড় বাজারে দ্রুত গতির একটি অটোরিক্সা অপর একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা শেখ ফরিদকে ধাক্কা দেয়।

এতে মাটিয়ে লুটিয়ে পড়ে গুরুত্বর আহত হন ফরিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শেখ ফরিদ।শুক্রবার(২৫ অক্টোবর) বিকেলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo